‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা সদরের আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান, আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসার ইনচার্জ মনিরুল হক সিকদার ও উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।
বার্তাবাজার/এমকে