নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ পিচ ইয়াবাসহ রেজাউল ইসলাম ওরফে রেজা (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেজাউল ইসলাম ওরফে রেজা নাটোর জেলার সদর উপজেলার বড়গাছা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হুমায়ন কবীর সঙ্গীয় এএসআই সিরাজুল ইসলাম মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রেজাউল ইসলাম ওরফে রেজাকে আটক করা হয়। এ সময় তল্লাশী করে তার কাছে থেকে ৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর