কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তরের এ জনপদে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, গত ৩দিন ধরেই কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে গত ৫ জানুয়ারি থেকে তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রিতে এসেছিল।
গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডেগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং সন্ধ্যার পর ছিল ৭০ শতাংশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান এ আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাস উল্লেখ করে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, আগামী দিনে কুড়িগ্রামের তাপমাত্রা আরো নিচে নেমে আসতে পারে। এছাড়াও আগামী কয়েকদিন কুড়িগ্রামের ওপর দিয়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত ও শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শৈত প্রবাহের কারণে,জেলার অল্প আয়ের খেটে খাওয়া মানুষজন আরো বিপাকে পড়েছেন। লোকজন কাজ ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে। পুরাতন লন্ড্রি বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন,” এত ঠান্ডার কারণে ,আমার দোকানে লোকজন তেমন আসছে না।”
সানরাইজ স্কুলের এর শিক্ষার্থী শ্রেয়সী দাস বলেন,”আমাদের স্কুলে এখনো তেমন ভাবে ক্লাস শুরু হয় নি, ঠান্ডা কমলে স্কুল যাবো।”
শীতের কারণে সব থেকে বিপাকে পড়েছেন, এ জেলার চরের মানুষজন ,অনেকে প্রয়োজনীয় শীত নিবারণে পোশাক ও কম্বল পায় নি বলে অভিযোগ করেন। জেলা প্রশাসন সুত্রে জানা যায়,জেলার মানুষদের জন্য পর্যাপ্ত পরিমানে কম্বল রয়েছে,পর্যায় ক্রমে এসব বিতরণও চলছে।
এদিকে শীতের কারণে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বাড়ছে শীতজনিত শিশুদের রোগীর সংখ্যা।
বার্তাবাজার/এমকে