সজল-পূজার ‘জ্বীন’ এবার শাহরুখের ‘রেড চিলি’ স্টুডিওতে

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘জ্বীন’র পোস্টার ইতোমধ্যে আলোচনায় এসেছে। পূজা চেরীর ভয়ঙ্কর চেহারায় কাবু সবাই। এরমধ্যেই জানা গেল, প্রযোজনা প্রতিষ্ঠানটি ভিএফএক্সের জন্য বেশ কয়েকটি খ্যাতনামা স্টুডিওতে এর কাজ শুরু হচ্ছে। এরমধ্যে বলিউড কিং শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলির দ্বারস্থ হচ্ছেন তারা।

নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে নিয়ে। সে জন্য পশু-পাখির বেশ কিছু মুভমেন্টের কাজ রেড চিলিতে করা হবে।

জাজ মাল্টিমিডিয়া জানায়, সিনেমার শেষ ১৯ মিনিটের এন্ড ক্লাইম্যাক্স সম্পূর্ণ সিজি হবে। এখানে বাইরে থেকে ২ জন দক্ষ সিজি সুপারভাইজার এসে সম্পূর্ণ শুটিং এর কাজ মনিটর করেছে। আর ভিএফএক্সের কাজ কলকাতায় শুরু হয়েছে। এছাড়াও আমেরিকাতেও এটি হবে। ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অ্যানিমেল মুভমেন্ট- এগুলো করা হবে রেড চিলি স্টুডিওতে।

জানা যায়, ছবির শুটিং সম্পূর্ণ শেষ। এখন শুধু ভিএফক্সের কাজ শেষ হলেই এটি মুক্তির জন্য প্রস্তুত হবে। প্রতিষ্ঠানটি আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এটি মুক্তি দিতে চায়।

ছবির পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। শুটিং পর্ব দ্রুত শেষ করেছি। এরপর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়।’

ভিএফএক্সের জন্য ভারতের অন্যতম স্টুডিও রেড চিলি। তাদের প্রযোজিত ভিএফএক্সসমৃদ্ধ ছবি ‘রা ওয়ান’ বেশ প্রশংসিত।

ছবিটিতে অভিনয় করছেন আবদুন নূর সজল-পূজা চেরী এবং রোশান ও মুন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর