মুন্সীগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ ২০২০ উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনের সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযোগদানকৃত সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সামিউল মাসুদ, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জল, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মাদ ফয়সাল বিপ্লব।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তাবাজার /এইচ.আর