পাকুন্দিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

“মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে উপস্হিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইএনও) নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : মফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পৌর মেয়র আক্তারুজ্জামান, পাটুয়াভাঙ্গা ইউপির চেয়ারম্যান শাহাবউদ্দিন সহ বিভিন্ন মাদকবিরোধী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর