পাবনায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

পাবনার সুজানগরে আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মাসুদ রানা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরখলিলপুর গ্রামের মোঃ আব্দুল মাজেদের ছেলে।

এলাকাবাসীও পরিবার জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উক্ত মাসুদ বাড়ির পাশে প্রতিবেশী আরো তিন বন্ধুকে সঙ্গে নিয়ে খড়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। হঠাৎ আগুন তার গায়ের সোয়েটারে লেগে গেলে গায়ের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর