ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীনরগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিক্ষোভে তিন শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এসে শেষ হয় । পরে সেখানে মানবন্ধন করে তারা ।

মানববন্ধনে ছাত্রলীগের জাবি শাখার সভাপতি জুয়েল রানা বলেন,“ দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরেও এদেশের নারীরা নিরাপদ নয়। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। যারা ধর্ষন করে তারা মানুষ নয়, মানুষরুপী পশু। এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতর স্থানে তাদের নিক্ষেপ করতে হবে।”

এসময় তিনি,সরকারের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ধর্ষনের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জোর দাবি জানান। যেন ভবিষ্যতে কেউ ধর্ষণ করার দূঃসাহস দেখাতে না পারে।”

উল্লেখ্য , রোববার সন্ধ্যার পর কুর্মিটোলা বাস স্টপেজের কাছে বিমানবন্দর সড়কের পাশের ফুটপাত থেকে তুলে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে। তিনি তার এক বন্ধুর বাসায় ‘গ্রুপ স্টাডির’ জন্য যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে এই ঘটনা ঘটে। ধর্ষণের পর ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেই তার বন্ধুর বাসায় যান অটোরিকশায় করে। এরপর রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন আছেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও আক্রমণের চিহ্ন আছে। এরইমধ্যে অজ্ঞাত একজনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর