টমেটো চাষে আগ্রহ বাড়ছে পাকুন্দিয়ার কৃষকদের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলায় টমেটোর বাগানে এখন সবুজে সমারোহ। দুই-একজন কৃষক তাদের জমির টমেটো বিক্রি করলেও অধিকাংশ কৃষকের টমেটো এখনও বিক্রি উপযোগী হয়ে উঠেনি টমেটো গাছের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আর ক’দিন পরেই তারা তাদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। পাইকাররা জমিতে এসে টমেটো কিনে পাকুন্দিয়া এবং কিশোরগঞ্জসহ ঢাকার বিভিন্ন পাইকারী আড়তে নিয়ে বিক্রি করেন ।

উপজেলার কোদালিয়া গ্রামের সৌখিন সবজি টমেটো চাষি মো. মানিক মিয়া জানান, গতবছরে ১৫ শতাংশ জমিতে টমেটো চাষ করে ভাল লাভ হওয়ায় এবছর দুই আড়াই মাস আগে, ৪০ শতাংশ জমিতে ৪০ হাজার টাকা খরচে টমেটো চাষ শুরু করি । থাইল্যান্ড ও জাপান এই দুইটা জাতের টমেটো চাষ করছি । প্রথম দিকে পোকামাকরে আক্রমন করলেও তেমন কোনো ক্ষতি করতে পারে নি উপজেলার কৃষি অফিসের সহযোগীতায় যখন যা বলছে তাই করছি । আসা করি যেমন ফলন হয়েছে অনেক লাভবান হবো।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল হাসান আলামিন জানান, এ বছর লক্ষমাত্রা ছিল একশ হেক্টর গতবছরে লাভবান হওয়ায় এ বছর ১৫০ হেক্টর জমিতে এন এ টিপি প্রকল্পের আওতায় কোন রকম ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ভার্মি কম্পোষ্ট টাইটো কম্পোষ্ট ব্যাবহার করে টমেটোর আবাদ করছেন কৃষকরা। পাকুন্দিয়া কৃষি অফিসের কথা শুনে আবাদ করায় ফলন ভালো হয়েছে । এতে করে ভবিষ্যতে টমেটো চাষে চাষিদের আগ্রহ বারবে বলে ধারনা করা হচ্ছে ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর