ঢাবি ছাত্রী ধর্ষণ, সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে: পুলিশ

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর বাবার করা মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে সেই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ধর্ষককে দেখলে চিনতে পারবেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী। মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশ থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। সন্দেহভাজন কেউ থাকলে অপরাধীকে চিহ্নিত করা হবে।

গত রোববার শেওড়ায় তার এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে উঠেছিলেন ওই তরুণী। সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। তাকে ধর্ষণের পাশাপাশি নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর