মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নওগাঁয় বর্নাঢ্য র‌্যালী

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রদিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে সমবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেল সুপার শাহ আলম, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক একে.এম দিদারুল আলম, উপ-পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, মানব অধিকার কর্মী মৌসুমী সুলতানা শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালী ও আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর