বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয় তালিকায় স্থান করে নিয়েছে ভারতের খাদ্য ও পানীয়। সম্প্রতি ‘ওবেসিটি রিভিউ’ পত্রিকায় প্রকাশিত গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
মোট ১২টি দেশের খাবার নিয়ে এ গবেষণাটি করা হয়। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, চিলি, ভারত, কানাডা, চীন, হংকং, মেক্সিকো, নিউজিল্যান্ড, সলভেনিয়া, দক্ষিণ আফ্রিকা,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
গবেষণায় চার লাখের বেশি রকমের খাবার নিয়ে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, ভারতের খাবারে ক্যালোরির তুলনায় পুষ্টির পরিমাণ খুবই সামান্য। তবে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। প্রক্রিয়াজাতকরণের ফলে খাবারের মান পরিবর্তন হয়েছে।
বিভিন্ন ধরনের খাবারে পরিবর্তিত ও অপরিবর্তিত খাদ্যশস্য থাকলেও তার মধ্যে প্রচুর পরিমাণে শর্করা, স্যাচুরেটেড ফ্যাট ও লবণের পরিমাণ থাকে অতিরিক্ত। গবেষণার তথ্য অনুযায়ী, এসব নিম্নমানের খাবারের কারণে প্রায় সাড়ে ১৩ কোটি স্থূল মানুষ রয়েছে ভারতে। শুধু তাই নয়, এই ধরনের নিম্নমানের খাদ্য গ্রহণের ফলে হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতার কারণে তৈরি হওয়া হাইপার টেনশন
বার্তাবাজার /এইচ.আর