বিপিএল: কুমিল্লা-সিলেট, রাজশাহী-চট্টগ্রাম

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু শেষ পর্বের খেলা। প্রথম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট। দ্বিতীয় ম্যাচে লড়বে দুই টেবিল টপার রাজশাহী ও চট্টগ্রাম।

প্লে অফে খেলতে বাকি তিন ম্যাচের একটাতেও হারা যাবেনা, ভালো করেই জানে কুমিল্লা। বাকি সব ম্যাচে জিতেই প্লেফ নিশ্চিত করতে চায় কুমিল্লা ওয়ারিয়র্স। দলে ফিরেছেন আসরের সেরা ব্যাটসম্যান ডেভিদ মালান।

তাই কুমিল্লা ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিলেটকে হারিয়ে মিশন শুরু করতে চান গিবসন। কুমিল্লা ও সিলেটের মধ্যকার ম্যাচটি মিরপুর শেরেবাংলায় শুরু হবে দুপুর ১.৩০টায়।

আর, রাজশাহী রয়্যালসের স্পিনার তাইজুল বলছেন গেইল যত বড় ক্রিকেটারই হোন না কেনো তাকেও আউট করা যায় শূন্য রানে। তাই গেইলকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই রয়্যালদের। দুই টেবিল টপারের লড়াই সন্ধ্যা সাড়ে ৬টায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর