নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি জনবহুল সেতুতে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গামবোরু শহরের একটি সেতুতে বোমা হামলা হলে এ হতাহতের ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াই করতে গঠিত বেসামরিক টাস্ক ফোর্সের দুইটি সোর্স হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ব্রিজে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই নিহত হন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএসের স্থানীয় সংগঠন ইসওয়াপ বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। তবে, এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন।
বার্তাবাজার/কে.জে.পি