ডাকসুর ৪ দফা দাবিতে স্বারকলিপি প্রদান

ধর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করাসহ ৪ দফা দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এছাড়া নারীদের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন ও নিপীড়ন বন্ধে একটি স্থায়ী ও পৃথক ‘কাউন্টার রেইপ এন্ড ভায়ােলেন্স এগেইন্সট উইমেন সেল গঠন করার দাবি জানানো হয়েছে।

স্বারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হল, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এরূপ ব্যবস্থা গ্রহণ করা, নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন ও নিপীড়ন বন্ধে একটি স্থায়ী ও পৃথক ‘কাউন্টার রেইপ এন্ড ভায়ােলেন্স এগেইন্সট উইমেন সেল গঠন করা এবং ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিশেষ কর্মসূচী গ্রহণ করা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর