রংপুরের শিশু-কিশোরদের সাহিত্য পত্রিকা “শিশু-কিশোর২৪. কম” এর ত্রৈমাসিক ছাপা সংস্করণ ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর ৩য় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে রংপুর এর প্রমিতি বই ও কফি শপে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অব. শাহ আলম, রংপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক শফিয়ার রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র রংপুরের সংগঠক সৈয়দ আরিফুল ইসলাম ও জাকির আহমেদ,পত্রিকাটির সম্পাদক আহসান হাবিব মারুফ ও প্রকাশক এহসানুল হক তানভীর।
অতিথিবৃন্দ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ৩য় সংখ্যার পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ । সম্পাদক আহসান হাবিব মারুফ বলেন, ‘আমরা নিয়মিত শিশু-কিশোরদের জন্য পত্রিকাটি প্রকাশ করতে চাই, সকলের সহযোগিতা প্রত্যাশা করছি’। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিশু-কিশোরদের এই পত্রিকা প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান এবং পত্রিকার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য- রংপুর জেলায় প্রথম বারের মতো এরকম একটি শিশুতোষ সাহিত্য পত্রিকা ২০১৮ সালের জুন মাসে পোর্টাল হিসেবে চালু হয় । এরপর গত বছরের জুন মাস থেকে ত্রৈমাসিক হিসেবে চালু হয় এর প্রিন্ট সংস্করণ ।
বার্তা বাজার / ডব্লিও.এস