আগামীকাল বুধবার সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন ১০ই জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে মেলা। মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
ইপিবি জানায়, বুধবার মেলার গেট সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে খোলা হবে। এরপর যথারীতি রাত ১০টা পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। আর ১০ই জানুয়ারি (শুক্রবার) সারাদিন বাণিজ্যমেলা বন্ধ থাকবে। এরপর শনিবার থেকে মেলার কার্যক্রম যথারীতি নির্ধারিত সময অনুযায়ী চলবে। বুধবারের সময় পরিবর্তনের কারণ বিষয়ে ইপিবির একটি সূত্র জানায়, সেদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান রয়েছে।
নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়ে থাকতে পারে। মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবি উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন শুক্রবার বাণিজ্যমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তাবাজার/কেএ