পটুয়াখালীতে পদ্মা ব্যাংকে গ্রাহক বৃদ্ধি করতে ব্যতিক্রমী উদ্যোগ

ব্যাংকে গ্রাহক বৃদ্ধি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড পটুয়াখালী শাখা। তাদের ব্যাংকে কোন গ্রাহক গেলে সোফায় বসিয়ে এককাপ চা ও ড্রাইকেক দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর বোঝানো হয় ব্যাংকে ডিপোজিট ও বিভিন্ন অফার সম্পর্কে।

দেখাগেছে, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন’ এককাপ চা’ শুরু হয়েছে। এতে ব্যাংককে গ্রাহক বৃদ্ধি করতে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সেখানে বড় ফেস্টুনেে লেখা : ক্যাম্পেইন’ এককাপ চা’, সহজ ও স্বচ্ছ ব্যাংকিং সুবিধা। গ্রাহক শুভেচ্ছায় পদ্মাব্যাংক।

ব্যাংকে আগত গ্রাহক আরজু আক্তার ও রিপা মল্লিক জানান, চা আমরা সবাই খেয়ে থাকি। আজ ব্যাংকে ব্যতিক্রমী ক্যাম্পেইনের মুখোমুখি হয়েছি।
একই সময় আগত গ্রাহক আবদুস সালাম আরিফ ও মিজানুর রহমান এনামুুল জানান , ব্যাংকে গেলে সবাই চায়ের নিমন্ত্রণ জানিয়ে থাকে। তবে ক্যাম্পেইনের মাধ্যমে চা খাওয়া এটি সত্যিই ব্যাতিক্রমী উদ্যোগ। আমাদের মনে হয় কতৃপক্ষ যে উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পেইন করছে তা সফল হবে। তবে এটি শুধু ব্যাংকের গন্ডির মধ্য না রেখে বাহিরে করলে আরও ভালো সারা পেতো।

পটুয়াখালী পদ্মা ব্যাংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) মো. আরিফুর রহমান জানান, সারাদেশে পদ্মা ব্যাংকের ৫৭ টি শাখা রয়েছে। গ্রাহক বৃদ্ধির লক্ষে ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী’ এককাপ চা’ ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইন চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক জোরদার করা। ক্যাম্পেইন শুরু হওয়ার পর আমরা গ্রাহকদের সারা পাচ্ছি। এর ফলে নতুন নতুন গ্রাহক আমাদের পথ চলার সংঙ্গী হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর