ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ড এর নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর সিটির ৩৭, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিট করেন নাজমা সুলতানা নীলা নামে গত সিটি নির্বাচনে উক্ত ওয়ার্ড থেকে অংশগ্রহণকারী এক নারী প্রার্থী ।

ঢাকা সিটিকর্পোরেশন উত্তর এর আওতাধীন উক্ত এলাকার সীমানা সঠিক ভাবে নির্ধারিত না হওয়ায় বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা নির্বাচন এর মোকাদ্দমা নং ০২/২০১৯ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৭, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ভাসমান ভোটার কর্তন পূর্বক ভোটার তালিকা হাল নাগাদ ও পুনরায় সীমানা নির্ধারণ না করা পর্যন্ত উল্লেখিত ওয়ার্ডে নির্বাচন স্থগিত রাখার জন্য হাইকোর্টে রিট করা হয়।

গত ২৪/১২/২০১৯ তারিখে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন সচিব এর বরাবর আবেদন করা হয় । কিন্তু তাদের কাছ থেকে আশানুরূপ উত্তর না পাওয়ায় আদালতে আজ ৬/১/২০২০ ইং সোমবার এন এক্স ভবনে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর