কাশিনাথপুর ফুল বাগান মোড়ে চত্বরে সিসি ক্যামেরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কাশিনাথপুর ফুল বাগান মোড়ে চত্বরে সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, সিনিয়র পুলিশ সুপার ফরহাদ হোসেন, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম প্রমুখ এসময় বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজুর রহমান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এমকে