যশোরে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর শার্শা নাভারন বাজারে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও ঔষধ ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়াই পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৬ই জানুয়ারি)নাভারন বাজারে বিভিন্ন ধরণের পাঁচটি প্রতিষ্ঠানের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়,মিষ্টির দোকান অস্বাস্থ্যকর পরিবেশে এবং ১২০গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে,বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুমদ করছে, খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন করে নাই,সর্বশেষ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ অনেক ঔষধ পাওয়া যায়।উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী সৈয়দ হোটেলকে ১০হাজার,সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০ হাজার,একতা বেকারীকে ৪০ হাজার, আশিকুর বেকারীকে ৩৫ হাজার,এবং মুকুল ফার্মেসিকে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

পাঁচটি প্রতিষ্ঠানকে আগামী ১মাসের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। সকল প্রকার ভেজাল ও অনিয়মের উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর