১৮১ কার্টন সিগারেটসহ দুবাই ফেরত ১ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করেছে গোয়েন্দা সংস্থা।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ কামাল নামে দুবাই ফেরত এক প্রবাসীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি ১টি আইপ্যাড জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থার একটি দল। আটক দুবাই ফেরত যাত্রীর নাম মোহাম্মদ কামাল উদ্দীন ও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজিএ-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ কামাল উদ্দিনের গতিবিধি সন্দেহ জনক মনে হলে তার লাগেজে তল্লাশি চালিয়ে ইজি লাইট ব্রান্ডের ১৩২ কার্টন ও ডানহিল ব্রান্ডের ৪৯ কার্টন সিগারেট, ৩টি মোবাইল এবং একটি আই প্যাডপাওয়া যায়।

আটক পণ্যসহ মোহাম্মদ কামালের বিরুদ্ধে কাস্টম আইন অনুযায়ী শুল্ক ফাঁকির অভিযোগ দায়ের করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার দল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর