আগামী ১০ জানুয়ারী বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিসহ দেশের নানা প্রান্ত থেকে এসে আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমায় একত্রিত হবেন। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাবাসীও বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করবেন।
বিশ্ব ইজতেমায় যাতে উপজেলার ধর্মপ্রান মূসল্লিদের বিশ্ব ইজতেমায় যাতায়াতে কোন ভোগান্তি না হয়। সে লক্ষ্য মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মৃত আড়াই মাদবরের ছেলে আব্দুল মান্না কোম্পানীর সাবির্ক ব্যাবস্থাপনায় ভাড়াবিহীন বাস ও ট্রলালের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারী বুধবার বালুচর বাজার ঘাট থেকে ট্রলার যোগে বিকাল ৫টায় এবং ৯ জানুয়ারী বৃহস্পতিবার চর-কমলাপুর দোকানঘাট থেকে বাস যোগে সকাল ৮টায় বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা হবে।
বার্তাবাজার/এমকে