কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্যপাকুন্দিয়া গ্রামের মো.হারিছ মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে পৌর এলাকার মৌসুমী সিনেমা হল সংলগ্ন পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পশ্চিম পাশের এক দুতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে , সে আনোয়ারখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সিদ্ধ ধান রোদে শুকাতে ওই ভবনের ছাদে নিয়ে তুলে তার পরিবার। বিকেল ৩টার দিকে আমিরুল তার পরিবারকে সহযোগিতা করার জন্য ওই ভবনের ছাদে গিয়ে উঠে।ওই ভবনের ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন নেওয়া হয়। অসতর্কতাবশত আমিরুল ওই মেইন লাইনের তারে স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) বিষ্ণু পদ দাশ বিদ্যুৎস্পৃস্টে হয়ে স্কুল ছাত্র নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিও.এস