সমুদ্র সৈকত ভ্রমনে যাওয়া হলো না চিকিৎসক-পুলিশসহ ৬ জনের

কক্সবাজারে সমুদ্র ভ্রমণে যাওয়া হলো না চিকিৎসক-পুলিশসহ ৬ জনের।কক্সবাজার যাওয়ার পথে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মল্লিপুর নামক স্থানে সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরিফুল ইসলাম,তার মেয়ে তাবাসসুম, শালিকা তাকিয়া, ভাতিজি তানজিলা, মাইক্রোবাসচালক নাহিদ ও ডা. শরিফুলের বন্ধু ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর মো. ফারুক।

এ ঘটনায় আহত হয়েছেন ডা. শরীফুলের স্ত্রী রিম্মি।তার অবস্থাও আশঙ্কাজনক।তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ডা. শরিফুলের ভায়রা ভাই মো. হান্নান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে গ্রামের বাড়ি থেকে ডা. শরিফুল পরিবারের ৫ সদস্য ও বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর ফারুককে নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারে সমুদ্র ভ্রমণে যাওয়ার উদ্যেশে রওনা হন।

পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলের ছয়জনের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়কে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিহতদের প্রত্যেককে সরকারি ভাবে ২৫ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর