ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগ। সোমবার (৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার বাথুলী এক্সেলে ধামরাই উপজেলা ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ের সম্মুখে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) এর নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকারিয়া দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, মাহিবুর রহমান মুন্না, রবিউল আউয়াল, মানিক খান, হৃদয় হোসেন, সুজন, নাঈম হোসেন, শফিকুল ইসলাম, গোবিন্দ সূত্রধর, সিফাত রহমান, রমজান, আব্দুর রহিম, মুজিবুর রহমান প্রমুখ।

এসময় রবিউল আওয়াল রুবেল বলেন, ‘ধর্ষণ কিংবা নারীর উপর যেকোনো নিপীড়নের বিরুদ্ধে ধামরাই উপজেলা ছাত্রলীগ সোচ্চার ভূমিকা রাখবে, সেই সাথে উল্লিখিত ধর্ষণের সাথে যে বা যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর