সাতক্ষীরার শাকদহ ব্রিজ এলাকায় দ্রুতগামী বাস নিয়ন্রন হারিয়ে খাল পড়ার ১৪ ঘন্টা পর আনিসুর রহিম বাবু (৪০) নামে এক সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সঝমবার ভোররাতে ২টার দিক দূর্ঘটনায় কবলিত বাসের নিচ থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আনিসুর রহিম বাবু সাতক্ষীরা সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস রবিবার দুপুরে দ্রুতবেগে আসতে যেয়ে শাকদহ ব্রীজের নিচে খালে পড় যায়। এ সময় আহত হয় ১০ জন।
এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার কর হাসপাতালে ভর্তি করে।
একপর্যায় সন্ধ্যায় খালের পানি থেকে একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। এরপর বাইসাইকল চালককে খুঁজতে বাসটি ডাঙ্গায় তোলা হয় এবং সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর