ঝিনাইদহের কালীগঞ্জে শতাধিক দরিদ্র অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার রাতে উপজেলা মালিয়াট ইউনিয়নের পাচকাহুনিয়া ও তত্তিপুর গ্রামে শীতার্তদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করেন দৈনিক আমাদের সময় ও দৈনিক পূর্বা ল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি শিক্ষক মানিক ঘোষ।
সাংবাদিক মানিক ঘোষের মাতা স্বর্গীয় দেবী পুষ্প রাণী ঘোষের ২য় মৃত্যু বার্ষিক উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে কনকনে শীতের মধ্যে গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মা’এর মৃত্যুবার্ষিক উপলক্ষে ৪ জানুয়ারি কালীগঞ্জ নিশ্চিন্তপুর নিজ বাসায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তার পিতা শিক্ষক রনজিত ঘোষ, শিক্ষক নারায়ন বসু, তার বড় ভাই শিক্ষক রতন ঘোষ, তার সহধর্মিণী শিক্ষক মিতালী দে ও তার বৌদি তমা ঘোষ।
বার্তাবাজার/এমকে