পাবনায় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সোমবার(৬ জানুয়ারি) পাবনার বেড়ায় ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাব্বি(১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বিকেল সাড়ে চারটায় বেড়া উপজেলার নগরবাড়ী- বগুড়া মহাসড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বেড়া উপজেলার হরিনাথপুর গ্রামের হারেছ আলীর ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলে করে ৪ যুবক নগরবাড়ী থেকে কাশীনাথপুরে আসছিলেন। মোটরসাইকেলটি সর্পিল ভঙগীতে চলছিল। হরিনাথপুরে মসজিদের কাছে এসে একই দিক থেকে আসা ট্রাকের( নং ঢাকা মেট্রো ট- ১৮৭৭৯৯) সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহী রাব্বি ছিটকে পড়ে ট্রাকের চাকায় নিচে পিষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর