নির্বাচনে হারলে আ.লীগের মাথায় আকাশ ভেঙে পড়বে না: কাদের

সিটি নির্বাচনে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে ইভিএমের বিরুদ্ধে আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চায়, তবে হেরে গেলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। সকালে সাভারে দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পর তিনি এসব কথা বলেন।

সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে। অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর