পটুয়াখালী জেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ (৬ জানুয়ারী) সোমবার সকাল ১০টায় এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ২দিনব্যাপি ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা বেলুন ফেস্টুন, জাতীয় পতাকা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জি এম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বিল্লাল হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মু.মজিবুর রহমান। ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদ্্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা ভলিবল(ছাত্র-ছাত্রী), ক্রিকেট(ছাত্র-ছাত্রী), ভলিবল(ছাত্র-ছাত্রী), হকি(ছাত্র-ছাত্রী), ব্যাটমিন্টন(ছাত্র-ছাত্রী), টেবিল টেনিস(ছাত্র-ছাত্রী),বাস্কেটবল(ছাত্র-ছাত্রী) এবং এ্যাথলেটিকক্স (ছাত্র-ছাত্রী) অংশ গ্রহন করে। মঙ্গলবার বিকেলে মরহুম আবুল কাশেম স্টেডিয়াম মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বার্তাবাজার/এমকে