ঈশ্বরগঞ্জে মাদকব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সোমবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের চলমান বিশেষ অভিযানে রোববার তপন চন্দ্রকে ২০ পিস ইয়াবা, হলুদ রবি দাসকে ২০০ গ্রাম গাঁজা, গ্রেপ্তারি পরোয়ানায় সাইফুল ইসলাম ও মুন্তাজ উদ্দিন এবং ৩৪ ধারায় উবায়দুলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর