পঞ্চগড়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ ১৮ মামলার আসামি আটক

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নের ঘটবর এলাকা হতে ৬ বোতল ফেন্সিডিল ও ১৯ পিছ ইয়াবা সহ নবিরুল ইসলাম (৩৫) নামে এক ১৮ মামলার আসামিকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এসআই শামীমের নেতৃত্বে ঘটবর এলাকা হতে তাকে আটক করা হয়। নবিরুল ওই এলাকার কবেত আলীর ছেলে।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক করা হয়েছে। সে ২ টি মামলার সাজা প্রাপ্ত আসামি ও ৪ টি মামলার ওয়ারেন্ট ভূক্ত এবং বাকি মামলা গুলো চলমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর