লোহাগাড়ায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দুপুরে ১.৩০ টার সময় বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘী পাড় সংলগ্ন কৃষি জমি থেকে ১০ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কৃষক মোহাম্মদ আবি প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে উৎসুক জনত ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কর্মীরা।

এ ব্যাপারে বন বিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. কিবরিয়া বলেন, স্থানীয় মোহাম্মদ মহিউদ্দিন এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অজগর সাপটি উদ্ধার করি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর