ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ ২৪ ঘণ্টায় মোট ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পাইপ গানসহ বিপুল পরিমানের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপ গানসহ ২ জন, দেড় কেজি গাঁজা, সাড়ে ৪০ গ্রাম হিরোইন ও ৮ পিস ইঞ্জেকশনসহ ৩০ মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩৮ এবং নিয়মিত মামলায় ২৭ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেফতার করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বার্তাবাজার/এমকে