চট্টগ্রামে জাহাজে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে একটি জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় এলাকায় জাহাজে আগুন লেগে যায়।

জাহাজে আগুন লেগে যাওয়ায় বহু দূর থেকে কালো ধোঁয়া দেখা যায়। জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছিলো বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর