পঞ্চগড়ে জামিয়াতুল মুদার্রেসিনের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে জামিয়াতুল মুদার্রেসিনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় শহরের নুরুন আলা নুর কামিল মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলেদেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান।

নুরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মাওঃ মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, জামিয়াতুল মুদারেরসিনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা জামিয়াতুল মুদারেরসিনের সভাপতি ও ময়মনসিংহ ডিএস কালিম মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওঃ ইদ্রিস আলী খান, জামিয়াতুল মুদারেরসিনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ফুলবন ফাজিল মাদসারা অধ্যক্ষ মাওঃ আব্দুর রাজ্জাক মিয়া,পঞ্চগড় জেলা জামিয়াতুল মুদারেরসিনের সাধারণ সম্পাদক মাওঃ আরমান আলী খান,কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান,মাগুরমারী চৌরাস্তা পমিজউদ্দী দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

মাদরাসা শিক্ষকদের সম্পুর্ণ অরাজনৈতিক পেশাজীবি সংগঠন বাংলাদেশ জামেয়াতুল মুদার্রেসিনের কেন্দ্রী কমিটির উদ্যোগে পঞ্চগড় জেলার মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,পঞ্চগড়ে প্রতি বছরের তুলনায় এ বছর শীতের প্রকোপ খুব বেশি হওয়ায় মাদরাসা শিক্ষার্থীদের এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জামিয়াতুল মুদারেরসিনের উদ্দোগকে পঞ্চগড় বাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। সেই সাথে এবারের ন্যায় প্রতি বছর যেন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের আহবান জানান।

জামিয়াতুল মুদারেরসিনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা জামিয়াতুল মুদারেরসিনের সভাপতি ও ময়মনসিংহ ডিএস কালিম মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওঃ ইদ্রিস আলী খান বলেন, জামিয়াতুল মুদারেরসিন এমনএকটি সংগঠন যা একমাত্র মাদরাসা শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে সরকারের সাথে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দির্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। আর্তমানবতার সেবায় এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে জেলার ২২টি মাদসারার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।

আবু সালেহ মো: রায়হান

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর