দেড়লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‍্যাব)।

রবিবার রাত নয়টার দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরার উমর খাল এলাকায় এক অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করে র‌্যাব।

ইয়াবাসহ আটক দুজন হলেন, টেকনাফ ন্যাচার পার্ক এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‍্যাব-১৫ ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াবাসহ তাদের টেকনাফ থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর