কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছেন র্যাব-১৫।
রবিবার (৫ জানুয়ারী) উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (দক্ষিণ পাড়া) গ্রামের উমরখালী ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও হোসেন আহম্মেদের ছেলে মো. জাবেদ ইকবাল (২১)। তারা উভয়ে রোহিঙ্গা।
র্যাব-১৫’র সহকারি পরিচালক মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল তিনটা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (দক্ষিণ পাড়া) গ্রামের উমর খালী ব্রিজে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এইচ.আর