ঢাবি ছাত্রীকে ধর্ষণ: ছাত্রদলের বিক্ষোভ ১২টায়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীকে কুর্মিটোলায় ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার বেলা ১২টায় মধুর ক্যান্টিন থেকে ছাত্রদল প্রতিবাদ মিছিল বের করবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা।ঢাকা মেডিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রদল নেতারা বলেন, আপনারা জানেন, ‘এমনতিইে আমরা ক্যাম্পাসে বাধামুক্তভাবে প্রবেশ করতে পারি না। কিন্তু আমাদের সহপাঠি বোনের ওপর যে অত্যাচার হয়েছে, সেই অপরাধীর শাস্তির দাবিতে আমরা মাঠে নামবো। দুপুর বারোটায় মধুর ক্যান্টিন থেকে ছাত্রদল প্রতিবাদ মিছিল বের করবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর