সিরাজদিখানে নতুন ভাষানচরে ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচরে নতুন ভাষানচর হাফিজুলউলুম ইসলামীয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ২ দিনব্যাপী ৪৭ তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নতুন ভাষানচর হাফিজুল উলুম ইসলামীয়া মাদ্রাসার নায়েবে মোহতামীম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হকের আয়োজনে আজ ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন ভাষানচর হাফিজুলউলুম ইসলামীয়া মাদরাসার মোহতামীম আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ (খতিব বাইস মাইল জামে মসজিদ গাজীপুর)।

মাহফিলে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন মাইজী (খতিব সবুজ জামে মসজিদ, আরমানীটোলা ঢাকা) আলহাজ্ব হযরত মাওলানা আাতাউল হক সরকার (মোহতামীম আলিরট্রেক মাদ্রাসা, নারায়ণগঞ্জ) হযরত মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী( প্রিন্সিপাল জাজিরা মুহাম্মদীয়া মাদরাসা কেরানীগঞ্জ ঢাকা) আলহাজ্ব হযরত মাওলানা মাসউদুর রহমান জামির ( খতিব মিশনপাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জ)

মাদরাসার বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক সরদার মজিবুর রহমান বাৎসরিক মোট আয় ৪৭৯৬৫৫২ খরচ ও ব্যয় ৪৭৩৭৩৬২ হয়ে অবশিষ্ট আয় রয়েছে ৫৯১৯০ টাকা। মাদরাসার হাফেজ ছাত্রদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন ইউথ ফাউন্ডেশনের পক্ষথেকে সম্মাননা বৃত্তি প্রদান করেন

সম্মানিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন , সালেহ আহমেদ বেপারী,আলহাজ্ব হযরত আলী মীর, আলহাজ্ব আব্দুস সালাম মাস্টার,আলহাজ্ব নুর মোহাম্মদ, আলহাজ্ব জামাল হোসেন বেপারী,আলহাজ্ব হাফেজ আমজাদ হোসেন, মো: জসিমউদদীন মেম্বার, আলহাজ্ব হাফেজ আলমগীর এছাড়া স্থানীয় ধর্মপ্রান মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ওয়াজ মাহফিল শ্রবন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর