বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে দুই দালালের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। রবিবার (৫ জানুয়ারি) কুষ্টিয়ার দুদকের একটি টিম এ অভিযান পরিচালা করেন।

আটকৃতরা হলো জেলা শহরের ফার্মপাড়ার হারুনুর রশিদের ছেলে কল্লোল ও জেলা শহরের নুরনগর এলাকার জহুরুল ইসলামের ছেলে সুজন। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, রবিবার সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া দুদকের সহকারি পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে দুদকের ৩ সদস্যের একটি দল চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়।

এ সময় সরকারি কর্মচারী জারীকৃত আদেশ অমান্যকারী হিসাবে কল্লোল ও সুজনকে আটক করা হয়। এর পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্থ করে কল্লোলকে ১৫ দিনের এবং সুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। এ সময় সিল ম্যানকে ২শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া দুদকের উপ সহকারী পরিচালক নাসিরুল্লাহ হোসাইন এবং ভ্রাম্যমাণ আদালতের বে সহকারী কামরুল হাসান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর