সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আজিজ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে

ঢাকার সাভারের আশুলিয়ার আজিজ সুপার মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের তিন ঘন্টারও অধিক নিরলস চেষ্টায় রাত সাড়ে এগারটায় সম্পূর্ণ নির্বাপন হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে দুইতলা বিশিষ্ট ওই মার্কেটটিতে আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বার্তা বাজারকে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৮টা ৫ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আশুলিয়ার আজিজ সুপার মার্কেটের দিকে মুভ করে। পাশাপাশি সাভার ফায়ার সার্ভিসের একটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি সহ মোট ছয়টি ইউনিট আগুনে ‘অ্যাটাক’ করে রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রাত এগারটা ত্রিশ মিনিটে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় ওই মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে মার্কেটটির ১৫-২০টি দোকান পুড়ে গেছে, তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জানা যায়নি বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর