পোশাক কারখানার লিফট ছিঁড়ে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড শিল্পাঞ্চলের ৭ নম্বর সেক্টরে অবস্থিত ইয়ং এন ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামে কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম আব্দুল মান্নান (৩৩)। তিনি ওই কারখানার জুনিয়র অপারেটর ছিলেন।
ওসি নুরুল হুদা বলেন, ‘মান্নান সকালে লিফটে করে নিচে নামার সময় তার ছিঁড়ে লিফটি নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’
বার্তা বাজার / ডব্লিও.এস