আশুলিয়ার আজিজ মার্কেটে আগুন

সাভারের আশুলিয়া বাজার এলাকার আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঢাকা ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তিনি জানান, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর