পটুয়াখালীতে ২০০ কেজি কারেন্ট জাল জব্দ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ রনগোপালদি গ্রামে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ৫ জানুয়ারী (রবিবার) বিকাল ৪.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০ কেজি সরকারী নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।

এ সময় কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাবুল হাওলাদারকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারা লঙ্ঘন করার অপরাধে একই আইনের ৫ (২) (খ) ধারা মোতাবেক ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী জনাব মোঃ আসাদ্জ্জুামান উপস্থিত ছিলেন। পরে কারেন্ট জাল সমুহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর