কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এনজিও গাড়ী দূর্ঘটনায় ৬কর্মী আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।
আহত জয়নাল আবেদীন, মাজেদ ইসলাম, মো. ফেরদৌস, মো. হুবাইব, ফজলুল হক ও খোরশেদ আলমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদের মধ্যে জয়নাল আবেদীন ও মাজেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ সদর হাসপাতালের চিকিৎসক প্রনয় রুদ্র। জয়নাল আবেদীন ও মাজেদ টেকনাফ পৌরসভার বাসিন্দা।
আন্তর্জাতিক এনজিও সংস্থা সলিডারিটিস ইন্টারন্যাশনাল টেকনাফ অফিসের এইচআর ম্যানেজার নাজমুল আবেদীন জানান, বিকেলে চাকমারকুল রোহিঙ্গা শিবির হতে কাজ শেষে ফেরার পথে মাইক্রোবাসের চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস