সিইসি’র সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা’র সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। ওইদিন (সোমবার) বিকেল ৪টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে থাকবেন।

বৈঠকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সিইসিকে লিখিত অভিযোগ দেবে বিএনপি। এছাড়া নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ এবং বিএনপির কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর