প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। আদেশে রাজধানীর হাতিরঝিল থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
গত ২ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। মামলায় বাকি আসামিরা হলেন: বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা শাহ আলী বাগদাদী, কামিল মাদরাসার বহিষ্কৃত উপাধ্যক্ষ মো. আফজাল হোসেনসহ আরো ৭ জন।
অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর এসব আসামিদের নামে অন্য একটি মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওই মামলা তুলে নেয়ার জন্য ২৭ ডিসেম্বর তাকে হুমকি দেয়া হয়।
তারেক রহমান ছাড়া অন্য যারা আসামি তারা সবাই তারেক রহমানের গুণ্ডাবাহিনী। তারেক রহমান লন্ডনে বসে তাদের নির্দেশ দিয়েছেন বাদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য।
বার্তাবাজার/কেএ