পুলিশ সপ্তাহে বিপিএম পদক পেলেন সিটিটিসি’র তিন কর্মকর্তা

পুলিশ সপ্তাহের প্রথম দিনে ১১৮ জন পুলিশ ও র‌্যাব কর্মকর্তাকে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন শেষে তিনি পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের হাতে এসব পদক তুলে দেন।

সাইবার অপরাধ দমনে অসামান্য অবদানের জন্য ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের পুলিশ সুপার মিশুক চাকমা, একই বিভাগের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ ও পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিপিএম পদকে ভূষিত হন।

উল্লেখ্য, পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা’ প্রদান করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর